বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

ভুরুঙ্গামারীতে এনসিপি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। র‍্যালিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং নানা স্লোগানে মুখরিত করে তোলেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনসিপির প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন।

সভায় বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে। দলটি দেশের তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে বদ্ধপরিকর।

তারা আরও বলেন, ভুরুঙ্গামারীসহ কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম দিন দিন শক্তিশালী হচ্ছে। সাধারণ মানুষের আস্থা ও সমর্থনই দলের এগিয়ে যাওয়ার মূল শক্তি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিপির জেলা সদস্য নুরুন্নবী মিয়া, উপজেলা ১নং যুগ্ম সমন্বয়কারী মোর্শেদুর রহমান আনিস, যুগ্ম সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দীন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক রইচ উদ্দিন বাদশা, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, এনসিপি কচাকাটা থানা সমন্বয়কারী গোলাপ উদ্দিন, হাসানাবাদ ইউনিয়ন এনসিপি নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক খন্দকার ফারুক হোসেন মুকুল, জাতীয় ছাত্রশক্তির উপজেলা সভাপতি আহসান হাবিব লিংকন, আহত জুলাই যোদ্ধা সভাপতি মফিজুল ইসলাম ।

আলোচনা শেষে দোয়া মাহফিল ও ইফতারের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর