শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ইসলাম ‘মুজিব নগর সরকার’ গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাথা সাফল্য..মকিস মনসুর নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বাঁশখালীতে চেয়ারম্যান পদে প্রার্থী হারুনুর রশীদ: দোয়া ও সমর্থন প্রত্যাশা। তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল। শেরপুরে মা-বাবার ভালোবাসা পেতে ৬৬ লাখ টাকা কবিরাজকে তুলে দেয় মেয়ে ! জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াই: পছন্দের শীর্ষে রংপুরের কারমাইকেল কলেজ

নওগাঁয় জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁ জেলার মান্দা উপজেলায় নারী-পুরুষের সমান মর্যাদা ও সহাবস্থানের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর মান্দাতে সম্পন্ন হলো “জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ। এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় শনিবার (২৮ ফেব্রুয়ারী ২০২৬) সিমানা কফি হাউজ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG)-এর সদস্যসহ মোট ১৫ জন যুব প্রতিনিধি অংশ নেন। তাদের মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজ নিজ পরিবার, প্রতিষ্ঠান ও সংগঠনে গিয়ে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন।

প্রশিক্ষণে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধে করণীয়, সমাজে নারী-পুরুষের দায়িত্ব ও অবদান, নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, কুপ্রথা প্রতিরোধ, নেতৃত্বে নারীর অংশগ্রহণ, পারিবারিক সহমর্মিতা এবং সামাজিক সম্প্রীতির গুরুত্বের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে প্রজেক্টরের মাধ্যমে চিত্র উপস্থাপন ও গ্রুপ ওয়ার্কের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসিডর মোছাঃ নার্গিস আক্তার । প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ রাজশাহী অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়াইপিএজি সমন্বয়কারী মোঃ মনজুরুল ইসলাম বাঁধন ।

অনুষ্ঠানের সমাপনীতে অংশগ্রহণকারীদের দিয়ে “নারীর প্রতি সম্মান প্রদর্শন ও সহিংসতাকে না বলি” শীর্ষক শপথবাক্য পাঠ করানো হয়। অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা নারী-পুরুষের সমতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়ে নতুনভাবে ভাবতে শিখেছেন। তারা অঙ্গীকার করেন, নিজ নিজ সংগঠন ও প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

আয়োজকরা আশা করছেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে মান্দাকে একটি সম্প্রীতিপূর্ণ ও বৈষম্যমুক্ত উপজেলায় পরিণত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর