শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসের মাটিতে চট্টগ্রামের গৌরব, ব্যবসা ও ঐক্যের মঞ্চ ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ যুবকদের স্বাবলম্বী করতে নানিয়ারচর সেনা জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ ও সনদ বিতরণ ঝিনাইগাতীর কৃতী সন্তান জয়নাল আবেদীন জিহান হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক: এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫, বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণি; নিয়োগ পরীক্ষায় উপজেলায় ৭ম গাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ঢাবি-শাবিপ্রবিতে সুযোগ পেয়েও আইনকে বেছে নেন নাজমুল, ১৮তম বিজেএসে সিভিল জজ: কসবার বিদ্যানগরের কৃতী সন্তান নাজমুল হাসানের প্রথম চাকরিতেই বড় সাফল্য চারঘাট রাওথা কলেজে নবীনবরণ ও সংবর্ধনা মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু শ্রীবরদীর কৃতী সন্তান এম. এ হামিদুর রহমান এনটিআরসিএ’র মাধ্যমে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া কক্সবাজারের টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আতিকুর রহমান

বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):

শোভাযাত্রা,নারী উদ্যোক্তা মেলা, আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার (৮ মার্চ) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষ্যে সকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে।নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে।
নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী-সহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে।নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবে এটাই সবার প্রত্যাশা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও বালিয়াডাঙ্গী বাজারের বণিক সমিতির সভাপতি ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েল, দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম সফিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা দেন- উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আবু বেলাল সিদ্দীকী।
অনুষ্ঠানে সাংবাদিকগণ, নারী নেত্রীরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Comments

No comments to show.