রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো

রিয়াদে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এনটিভি দর্শক ফোরামের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

রিয়াদে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এনটিভি দর্শক ফোরামের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সৌদিআরব থেকে ছাদেক আহমাদ।

২৬মার্চ,২০২৬ইং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এনটিভি দর্শক ফোরাম ও সাংস্কৃতিক ফোরামের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজাতীয় অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে সৌদি আরবের রিয়াদে ‘এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব ২৮’ অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম।
প্রবাসে বিজাতীয় অপসংস্কৃতির বিরুদ্ধে দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে এসেছে এনটিভি। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বিনোদনের জন্য ‘প্রবাস বিনোদন পর্ব ২৮’ আয়োজন করেছে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরাম।

গত বৃহস্পতিবার রাত ৯টায় রিয়াদের এক্সিট ২৮ আল পাখা মা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বরাবরের মতোই এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিলো রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, সকার ফিটনেস, আমিয়াল গ্রুপ,, রাসেল ট্রাভেলসও রেস্টুরেন্ট, বি এন্ড এল গ্লোবাল কোম্পানি, ফাইজা এন্ড মারওয়া কোম্পানি লিমিটেড, এ কে রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল কোম্পানি লিমিটেড(ফ্রিজিসি) , আল সাবা ফোর্ড টুপ স্টোর, নুর কিমাম ফর ট্রেডিং কোম্পানি, বাথা ইয়াসমিন রেস্টুরেন্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলী হাসান কিরণ, প্রধান অতিথি ছিলেন রিয়াদ সানসিটি মেডিকেল এর এমডি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,প্রধান আলোচক ছিলেন জনপ্রিয় আমিয়াল গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া। আলোচনা পর্ব উপস্থাপনা করেন এন টিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান ও রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। অনুষ্ঠানে সার্বিক কারিগরী সহযোগিতায় ছিলেন রিয়াদে বাংলাদেশ থিয়েটার ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর এনটিভি সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। তিনি অংশগ্রহণকারী শিল্পী, দর্শক, বিজ্ঞাপনদাতাসহ সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় ও ভালো উদ্যোগ। এনটিভির সৌদি আরব প্রতিনিধির তত্ত্বাবধানে রিয়াদে এনটিভি সাংস্কৃতিক ফোরামের ব্যানারে নিয়মিত প্রবাস বিনোদন অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ-বিদেশের শিল্পীরা নাচ, গান, কবিতা ও কৌতুক পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আশরাফ উদ্দিন শাহিন, রাসেল আহমেদ, বেলাল হোসেন,ফারুক হোসেন পাটোয়ারী, ফিরোজ আহমেদ নয়ন, এনটিভি দর্শনের রিয়াদ মহানগরী সভাপতি ইনভেস্টর স্বপন হাওলাদার, লক্ষ্মীপুর জেলার আলিফ মিম হসপিটাল এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমির হোসেন প্রমুখ।স্বাধীনতার সকল শহীদদের ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়

অনুষ্ঠানটি উপভোগ করেন সৌদি আরবের প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর