শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

ক্যান্সারে আক্রান্ত আনোয়ারের পাশে দাঁড়ানোর আহ্বান

প্রতিবেদকের নাম / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

 

(দোয়ারারা বাজার সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগুলা বাজার গ্রামের বাসিন্দা আনোয়ার গুরুতর ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। এক সময়ের প্রাণবন্ত এই মানুষটি স্থানীয়ভাবে ক্রীড়ামোদী হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে ফুটবলে তার দক্ষতা ছিল প্রশংসনীয়। সহপাঠী ও বন্ধুদের সঙ্গে মাঠে তার সক্রিয় উপস্থিতি আজ শুধুই স্মৃতি।

 

স্থানীয়দের ভাষ্য, আনোয়ার অত্যন্ত মিশুক ও সবার প্রিয় একজন মানুষ ছিলেন। কিন্তু হঠাৎ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি এখন অসহায় অবস্থায় চিকিৎসার জন্য লড়াই করছেন। ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

 

এ অবস্থায় দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান ব্যক্তিদের কাছে আনোয়ারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আহ্বান জানানো হয়েছে। যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে এসে একজন মানুষের জীবন বাঁচাতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

 

সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৭৫১-১৪৮৮৩৩

 

মানবিক সহায়তায় এগিয়ে এলে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরতে পারেন আনোয়ার—এমনটাই প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর