রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন মোফাজ্জল হোসেন রামেকের ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠিত, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখা নতুন কমিটি গঠন চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ। উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে মেধাক্রমে চতুর্থ ফজলে রাব্বী হৃদয় লিটনসহ রাজশাহীর ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইগাতীতে মহান মে দিবস,জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় শেরপুর জেলার  ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

১মে শুক্রবার  সকালে উপজেলা পরিষদের সন্মুখে এইসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর -৩ আসনের সংসদ সদস্য জনাব মো:মাহমুদুল হক রুবেল।

 

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আল-আমীন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

 

র‍্যালী শেষে ঝিনাইগাতী ধানহাটি মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:আল-আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাহমুদুল হক রুবেল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমে গড়ে ওঠে উন্নত বাংলাদেশ। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” তিনি আরও বলেন, “মহান মে দিবস আমাদের শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। এ দিবসের চেতনা ধারণ করে শ্রমিকবান্ধব সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় অন্যান্য বক্তারাও শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মপরিবেশের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের মর্যাদা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করে, যার মধ্যে ছিল আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ।

 

ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান এর সঞ্চালনায় আন্তর্জাতিক মহান মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ,উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, শামীম আহামেদ, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর