শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফ উপকূলের গভীর সমুদ্রে বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ চট্টগ্রামের ফটিকছড়ির খিরামে ৬ লাখ টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন এশিয়ান হাইপার সুপার মার্কেটের শুভ উদ্বোধন ; কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ:ফজলুল হক মিলন দলীয় পরিচয়ের আড়ালে অপরাধ এবং মব সংস্কৃতির নির্মম পরিণতি বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ১৬ এপিবিএনের অভিযানে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা: একাধিক নাগরিক সমস্যা সমাধানে কঠোর সিদ্ধান্ত রূপগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি হ্নীলায় দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার ৫২ যুব পিস বিল্ডারের

শেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন শেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন। তাঁর এই গৌরবময় অর্জনের খবরে শেরপুরজুড়ে আনন্দ, গর্ব ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন শেরপুর শহরের বাগরাকসা মহল্লার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা (নায়েব) আব্দুল কাদের-এর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশায় দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই বাংলাদেশ সরকারের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সরকারের ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল’ পদে নিয়োগপ্রাপ্ত হলাম। সকলের দোয়া প্রার্থী।”
তাঁর এই অর্জনকে শেরপুর জেলার জন্য একটি গৌরবজনক মাইলফলক হিসেবে দেখছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলার বিশিষ্টজন, আইনজীবী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অনেকেই আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুদৃঢ়করণ এবং রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর