সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‎সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা অধরা। মানুষের হাতে যখন মানুষ নিরাপদ নয় অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ২০২৬ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন  গুরুদাসপুরে সাংবাদিক সোহেল রানা ও পরিবারের ওপর হামলার অভিযোগ নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন। ঢাকার ‘লকডাউন’ সফল হওয়ায় জনসাধারণকে ধন্যবাদ ড. জয়নুল আবেদীন রোজের

লিটনসহ রাজশাহীর ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

প্রতিবেদকের নাম / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাজশাহী প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি দাখিল করা হয়। এ বিষয়ে আগামী রোববার (২ আগস্ট) শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্র জানায়, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা মামলার প্রতিবেদন প্রধান প্রসিকিউটরের কাছে জমা দেয়। তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত দালিলিক ও মৌখিক সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে ৩৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।
অভিযুক্তরা হলেন: এএইচএম খায়রুজ্জামান লিটন, মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, জহিরুল ইসলাম রুবেল, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান (রনি), জেডু সরকার (জাবেদুর রহমান), আব্দুল হামিদ সরকার (টেকন), আনোয়ার হোসেন (আনার), আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন (আলাল), সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল (রিগেন), আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লাহ-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান (মনির), শফিকুজ্জামান (শফিক) এবং মোহাইমিনুল ইসলাম মানিক।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক এলাকায় স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে শাহ মখদুম কলেজের সামনে নিহত হন আনজুম সাকিব। এছাড়া সালমান ওরফে শিমুলসহ আরও অন্তত ৪৫ জন গুরুতর আহত হন।
অভিযোগে আরও বলা হয়, শেখেরচক স্বচ্ছ টাওয়ার এলাকা, শাহ মখদুম কলেজের সামনে, পদ্মা নদীর বেড়িবাঁধ, আলুপট্টি মোড়সহ আশপাশের বিভিন্ন স্থানে সংঘটিত এসব হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা মানবতাবিরোধী অপরাধের আওতাভুক্ত এবং তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com