রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: মানববন্ধনে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন মোফাজ্জল হোসেন রামেকের ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠিত, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখা নতুন কমিটি গঠন চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ। উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে মেধাক্রমে চতুর্থ ফজলে রাব্বী হৃদয় লিটনসহ রাজশাহীর ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত

দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

প্রতিবেদকের নাম / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

 (নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে বাতির মিয়া নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

৩ মে (রোববার) সকালে ১১টার উপজেলার সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বাতির মিয়া ও তার স্ত্রী রুমানা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার মোবাইলে এমবি রিচার্জকে কেন্দ্র করে তাদের মধ্যে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। রোববার সকালেও এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

একপর্যায়ে গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধে বাতির মিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ রুবিনা আক্তার নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর