শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের। উন্নয়নের অঙ্গীকারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাছির মিয়া’র মতবিনিময় সভা। তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডি নৌকা জব্দ, বিজিবির অভিযান। চেয়ারম্যান পদে আবারও মাঠে সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শেরপুর সদরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও পলিথিন জব্দ

বানারীপাড়া–বিশারকান্দি সড়কে নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

প্রাইম কোট’ ছাড়াই চলছে কাজ, টেকসই নিয়ে শঙ্কায় এলাকাবাসী

স্টাফ রিপোর্টার,
বরিশালের বানারীপাড়া–বিশারকান্দি সড়কের উদয়কাঠি ইউনিয়নের শেরেবাংলা বড় ব্রিজ সংলগ্ন এলাকায় চলমান সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ‘প্রাইম কোট’ (গলিত পিচ) প্রয়োগ ছাড়াই কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে, যা রাস্তার স্থায়িত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রকৌশল নীতিমালা অনুযায়ী প্রাইম কোট রাস্তার বেজ স্তরের সঙ্গে উপরের বিটুমিনাস স্তরের দৃঢ় সংযোগ নিশ্চিত করে এবং দীর্ঘস্থায়ী স্থায়িত্ব প্রদান করে। কিন্তু বাস্তবে সেই ধাপ উপেক্ষা করেই দ্রুতগতিতে কাজ চালানো হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, “প্রাইম কোট ছাড়া রাস্তা নির্মাণ করলে অল্প কিছুদিনের মধ্যেই কার্পেটিং উঠে যেতে পারে, সৃষ্টি হতে পারে বড় বড় গর্ত ও ভাঙন।” তাদের আশঙ্কা, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রয়োজনীয় ধাপ এড়িয়ে কাজ সম্পন্ন করা হলে জনগণের কোটি টাকার প্রকল্প খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে।
অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা প্রাইম কোট ছাড়াই কাজ করলেও কোনো সমস্যা হবে না বলে দাবি করছেন। তবে এমন বক্তব্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমের আগেই তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চলছে, যার ফলে মান নিয়ন্ত্রণ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। এতে ভবিষ্যতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী দ্রুত তদন্ত, কাজের মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর