সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
“দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন নামজারি থেকে বিতর্কিত দলিল: জসিমউদ্দিন খন্দকারদের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে প্রশ্নের মুখে ২০১৭ সালের রেজিস্ট্রি তাড়াশে জমি নিয়ে বিরোধ: দলিল জালিয়াতি, জোরপূর্বক দখল ও ধারাবাহিক হয়রানির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে চারঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ শ্রীবরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি: উপজেলা পরিষদে ১০টি তালগাছ ও কুড়িকাহনিয়া ইউনিয়নে ৩০টি ফলজ গাছ রোপণ মেডিকেলে সুযোগ না পাওয়ার আক্ষেপ থেকে ৪৭তম বিসিএসে লাইভস্টোক ক্যাডার—মেহেবুল হাসানের অনুপ্রেরণার গল্প গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: মানববন্ধনে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন মোফাজ্জল হোসেন রামেকের ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠিত, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখা নতুন কমিটি গঠন

শিক্ষার গুণগত মানে এগিয়ে পশ্চিম ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয়

প্রতিবেদকের নাম / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নীলফামারী জেলার ডিমলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত পশ্চিম ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকার মেয়েদের শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, পরিচ্ছন্ন পরিবেশ এবং সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতিও বিশেষ গুরুত্বারোপ করায় অভিভাবকদের মাঝেও প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়দের মতে, প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও বিদ্যালয়টি শিক্ষার মান ধরে রাখতে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে নারী শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। প্রতিবছর বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে।

প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান (বুলবুল) বলেন, “আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, বরং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। নারী শিক্ষা উন্নত হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের আগ্রহের কারণেই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে শিক্ষার গুণগত মানে এগিয়ে যাচ্ছে।”

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, ভবিষ্যতেও পশ্চিম ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে এলাকার শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.