শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
লিটনসহ রাজশাহীর ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেফতার ০৫; বিদেশি পিস্তল, এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ধোপাজান চলতি নদীতে বালু পাথর-লুটপাট বন্ধে ও বৈধ ইজারা দিয়ে নদী চালুর দাবিতে মানববন্ধন। তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান, সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম আইনশৃঙ্খলা রক্ষা।

বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন শেখ ফাহমিদা সুলতানা

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি 

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শেখ ফাহমিদা সুলতানা। তাঁর এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা যায়, শেখ ফাহমিদা সুলতানা ৩৪তম বিসিএস (নন-ক্যাডার) এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০১৭ সালের ১ নভেম্বর পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়টিকে আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তাঁর দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি বর্তমানে ‘এ’ ক্যাটাগরির স্কুলে উন্নীত হয়েছে। তিনি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শতভাগ শিশু ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থী রোধ, আনন্দঘন ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সহকারী শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।

বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। তবে শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম হওয়ায় বিদ্যালয়টি এখনো এক শিফটে পরিচালনা করা সম্ভব হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

এছাড়াও দীর্ঘদিনের ভূমি সংক্রান্ত জটিলতা তাঁর আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টায় সমাধান হয়েছে বলে জানা গেছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতায় একটি নতুন ভবন নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে শেখ ফাহমিদা সুলতানাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর