শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
লিটনসহ রাজশাহীর ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেফতার ০৫; বিদেশি পিস্তল, এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ধোপাজান চলতি নদীতে বালু পাথর-লুটপাট বন্ধে ও বৈধ ইজারা দিয়ে নদী চালুর দাবিতে মানববন্ধন। তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান, সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম আইনশৃঙ্খলা রক্ষা।

দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার

প্রতিবেদকের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার 

‎গত ৩ এপ্রিল২০২৬ইং তারিখ রোজ শুক্রবার  সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল বাছির ও মাতা: সাবিনা আক্তারের মেয়ে তাহমিদা আক্তার (১৩) বছরের একটি মেয়ে নিজ বাড়ি থেকে ইউনিয়নের বেড়াজালি বাজারে আসলে পরে আর বাড়ি ফিরেনি? সেখান থেকে নিখোঁজ হয় তাহমিদা আক্তার নামের ১৩ বছরের শিশু  মেয়েটি। পরে অনেক খোজাখোজির পর গত ৮ এপ্রিল ২০২৬ইং তারিখে সুনামগঞ্জ সদর থানা তাহমিদার মা একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং: ৪৪৫,তারিখ: ০৮/০৪/ ২০২৬ইং। জানা যায় নিখোঁজের প্রায় মাস খানেক হলেও কোন সন্ধান না পেয়ে তাহমিদার মা গত ১৬এপ্রিল ২০২৬ইং তারিখে  নিখোঁজ হওয়া তাহমিদার সন্ধানের জন্য সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবরে একটি লিখিত আবেদন করেন। বর্তমানে প্রায় দেড় মাস অতিবাহিত হলেও এখনো কোন সন্ধান না পাওয়া তাহমিদার পরিবারে এবং এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে। তাহমিদার মা সাবিনা আক্তার বলেন  আমার মেয়ে ৩ এপ্রিল  বিকাল অনুমান ৫ ঘটিকার সময় আমার বাড়ী হইতে বাহির হইলে আর বাড়ীতে ফিরে আসেনি। আমি ও আমার আত্মীয় স্বজনসহ অনেক খোজাখোজি করে না পেয়ে থানায় জিডি করি। পরে পুলিশ সুপারের কাছে ও আবেদন করি। এখন প্রায় দেড় মাস হয়ে গেছে আমার মেয়ের কোন সন্ধান পাইনি।  জিডি মুলে তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ আহমদ তদন্ত কালে আমার নিকট ১টি মোবাইল নাম্বারে কল করিয়া আমাকে বলে আমার মেয়েকে ওনি দেখেছেন। আমি তদন্তকারী কর্মকর্তার নিকট মোবাইল নাম্বারটি সংগ্রহ করিয়া দেই। তদন্তকারী কর্মকর্তা উক্ত মোবাইল ০১৭৫৩৬১৮৬৮২, নাম্বারে কল করে আমাকে অবহিত করার পর আমি সুনামগঞ্জ শহর হইতে একটি হাইল্যাক্স গাড়ী রিজার্ভ করিয়া ব্রাহ্মন বাড়ীয়া জেলার সরাইল থানায় যাওয়ার উদ্দেশ্যে এসআই সহ ২ জন কনস্টেবল নিয়া রওয়ানা করিলে সুনামগঞ্জস্থ মল্লিকপুর পেট্রল পাম্পে গিয়া ঐ ব্যক্তির মোবাইলটি বন্ধ পাই। এখন প্রায় দেড় মাস অতিবাহিত হওয়া আমার মেয়ের কোন সন্ধান না পাওয়ায় আমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে,আমার মেয়ের নিশ্চয়ই কোন বিপদে পড়েছে। আমি দেশবাসী,সাংবাদিক  ও প্রশাসনের কাছে আমার মেয়ের সন্ধানের জন্য সহযোগিতা কামনা করি।যোগাযোগ মোবাইল নং-(০১৩১১-৭০০০৪২)।

‎এব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রতিনিয়ত উক্তি বয়সী মেয়েরা ইচ্ছা কৃত ভাবে হারিয়ে যাচ্ছে। অনেকের সন্ধান পেয়ে তার অভিভাবকদের হাতে আমরা তুলে দিতে সক্ষম হয়েছি। ১৩ বছরের শিশু তাহমিদা মেয়েটির ব্যাপারে পুলিশ কাজ করছে, সন্ধান পেলেই আমরা তার পরিবারের কাছে জানাবো। পাশাপাশি সকল শিশুদের প্রতি খেয়াল রাখার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর