রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভাতগ্রামের কৃতি সন্তান আসাদুজ্জামান সরকারের অনন্য সাফল্য ৪৫তম বিসিএসে আনসার ও ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত গার্মেন্টস শ্রমিকের ছেলে থেকে ৪ বিসিএসে সুপারিশ—এবার প্রশাসন ক্যাডারে মো. ফয়সাল আহমেদের অনন্য সাফল্য চারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি বাচ্চু ও সম্পাদক সুজন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬: সচেতন ভোটারই গড়তে পারে সুশাসনের ভিত্তি তাহিরপুরে নৌপথে টোল আদায়ের নামে চলছে প্রকাশ্য চাঁদাবাজি,তিন শতাধিক নৌযান আটকা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিনাইগাতী উপজেলা পরিষদ অডিটোরিয়ামের শুভ উদ্বোধন ঝিনাইগাতী বাজারে উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এমপি মাহমুদুল হক রুবেল ও জেলা প্রশাসক গোদাগাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ মাদকসেবীর কারাদণ্ড তাহিরপুরে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা দিলেন হাফেজ কুতুব উদ্দিন।

ভাতগ্রামের কৃতি সন্তান আসাদুজ্জামান সরকারের অনন্য সাফল্য ৪৫তম বিসিএসে আনসার ও ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

নিজস্ব প্রতিবেদক / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

ভাতগ্রামের কৃতি সন্তান আসাদুজ্জামান সরকারের অনন্য সাফল্য
৪৫তম বিসিএসে আনসার ও ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

নিজস্ব প্রতিবেদক:
ভাতগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আসাদুজ্জামান সরকার বিসিএসে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে পরিবার, এলাকাবাসী ও জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। তিনি ৪৫তম বিসিএসে আনসার ক্যাডার এবং ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
মোঃ আসাদুজ্জামান সরকারের পিতা মোঃ নুরুল আমিন সরকার এবং মাতা মোছাঃ সাহিদা বেগম। তিন বোনের একমাত্র ভাই আসাদুজ্জামানের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
শিক্ষাজীবনের শুরু শিবরাম সরকারি আদর্শ বিদ্যালয়ে। ২০১০ সালে তিনি রংপুর ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে ২০১৪ সালে এসএসসি এবং ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
পরবর্তীতে তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের পর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে বিসিএস পরীক্ষায়ও তিনি অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
৪৫তম বিসিএসে আনসার ক্যাডারে এবং ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তার এই অসাধারণ অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সকলেই আশা করছেন, সততা, দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
মোঃ আসাদুজ্জামান সরকারের এই সাফল্য শুধু তার পরিবারের নয়, বরং সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন তথা সমগ্র গাইবান্ধা জেলার জন্যও গর্বের এক উজ্জ্বল অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর