শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতী উপজেলা পরিষদ অডিটোরিয়ামের শুভ উদ্বোধন ঝিনাইগাতী বাজারে উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এমপি মাহমুদুল হক রুবেল ও জেলা প্রশাসক গোদাগাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ মাদকসেবীর কারাদণ্ড তাহিরপুরে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা দিলেন হাফেজ কুতুব উদ্দিন। নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনী আর্থিক সহায়তা নিয়ে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার পাশে দাঁড়িয়েছে পাটলাই, মাহারাম ও শান্তিপুর নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে দক্ষিণ চান্দখানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে বেতগাড়া দক্ষিণপাড়া একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।

তাহিরপুরে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা দিলেন হাফেজ কুতুব উদ্দিন।

বিশেষ প্রতিনিধি / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডে সম্ভাব্য সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন হাঁপানিয়া গ্রামের বাসিন্দা, মরহুম মোসলিম উদ্দিনের ছেলে মাওলানা হাফেজ কুতুব উদ্দিন।
প্রার্থিতা ঘোষণা করে তিনি বলেন, জনগণের সেবা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মাদক, দুর্নীতি ও সামাজিক অপরাধমুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
হাফেজ কুতুব উদ্দিন বলেন, “আমি জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ২নং ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চাই। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা যেন সাধারণ মানুষ সহজে ও হয়রানিমুক্তভাবে পেতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি সেবামূলক জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চাই।”
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, সামাজিক সম্প্রীতি, যুবসমাজের উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
এদিকে, তার প্রার্থিতা ঘোষণার পর এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশ আশা প্রকাশ করেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীরা তাদের উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মসূচি জনগণের সামনে আরও বিস্তারিতভাবে তুলে ধরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর