সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
এক বিসিএস থেকে আরেক বিসিএস -৪৪তমের পর ৪৭ তম বিসিএসেও সাফল্য, কুষ্টিয়ার শাকিল আহমেদের অনন্য কৃতিত্ব ৫ লাখ টাকার হিসাব নিয়ে ধোঁয়াশা, মুখ খুললেন প্রধান শিক্ষক আস্থার ২৫ বছর: উৎসবমুখর আয়োজনে ব্র্যাক ব্যাংক অরুয়াইল উপ-শাখায় বর্ণাঢ্য উদযাপন। জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে চারঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত, মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত, মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ গোদাগাড়ীতে মাদকবিরোধী সভায় তালিকাভুক্ত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের উপস্থিতি, আইনজীবীর প্রতিবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জিনিয়ার আবরার মুজাহিদ শাকিব:দোয়া ও সমর্থন কামনা ঢাবিতে তৃতীয়, ছাত্রজীবনেই বিয়ে, বিশ্ববিদ্যালয় শিক্ষকের এবার বিসিএস জয় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে কাজ করবে বিএমসিজে: সাব্বির হোসেন সোহাগ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে চারঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট মডেল থানার (ওসি) আব্দুল মালেক, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, উন্নয়নকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর