মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
স্বপ্নভঙ্গ থেকে প্রশাসন ক্যাডার—৭ বিসিএসের লড়াই শেষে ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে আশফাত হোসেন যে কোনো মূল্যে মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল “একটি গাছই ভবিষ্যতের বীমা, একটি বড় বিনিয়োগ”—ঝিনাইগাতীতে বৃক্ষরোপণে (ইউএনও) আল-আমীনের আহ্বান তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেপ্তার প্রথম বিসিএসে তথ্য ক্যাডার, দ্বিতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৫তম—ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অনন্য সাফল্য মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে জনপদ, দ্রুত ব্যবস্থা চাইলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি, কোচিংও করেননি—দিনে চাকরি, রাতে পড়াশোনা; প্রথম চেষ্টাতেই ৪৬তম বিসিএসে আনসার ক্যাডার মুনএমের অনন্য সাফল্য দুইবার ভাইভায় ব্যর্থতা, অবশেষে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী)

প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন : / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য

মিজানুর রহমান,বিশেষ প্রতিবেদন:
অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও অদম্য আত্মবিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কৃতী সন্তান মোঃ মাহবুবুর আলম। প্রথমবারের মতো বিসিএস পরীক্ষায় অংশ নিয়েই তিনি ৪৭তম বিসিএসে পশুসম্পদ ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এটি তাঁর জীবনের প্রথম চাকরি, যা পরিবার, শিক্ষক এবং এলাকাবাসীর জন্য গর্বের এক অনন্য অর্জন।
মাহবুবুর আলম ১৯৯৯ সালের ৬ ডিসেম্বর নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ৪ নম্বর চাঁন্দাশ ইউনিয়নের চাঁন্দাশ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন চাঁন্দাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরে চাঁন্দাশ এম.এস. উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।
এরপর নওগাঁ সরকারি কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯২ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। একই শিক্ষাবর্ষে (২০১৮–১৯) তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে ভর্তি হন। সেখান থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি সম্পন্ন করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ইসলামি বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ লাভ করেছিলেন। তবে নিজের আগ্রহ ও লক্ষ্যকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে অধ্যয়ন বেছে নেন।
নিয়মিত অধ্যয়ন, সুশৃঙ্খল প্রস্তুতি এবং দৃঢ় মনোবলের ফলেই প্রথম চেষ্টায় বিসিএসে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছেন মাহবুবুর আলম। প্রথম বিসিএসেই পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
ভবিষ্যতে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং জনগণের সেবায় আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোঃ মাহবুবুর আলমের এই সাফল্য নিঃসন্দেহে বিসিএস প্রত্যাশী তরুণদের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর