বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান ‘সংকল্পের কাছে বিকল্প নেই: অধ্যবসায়ের এক অনন্য দৃষ্টান্ত’ ‘সংকল্পের কাছে বিকল্প নেই: অধ্যবসায়ের এক অনন্য দৃষ্টান্ত’

তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন।

বিশেষ প্রতিনিধি / ১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও বাজার ব্যবসায়িক সমবায় সমিতির ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৭১ জন। ভোটাররা উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বেসরকারি ফলাফলে সভাপতি পদে মুর্শেদ আলম সাদ্দাম ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম পেয়েছেন ৬৪ ভোট এবং আহসান কবির রায়হান পেয়েছেন ২৯ ভোট।

সহ-সভাপতি পদে বিপ্লব চন্দ্র পাল ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পেয়েছেন ৮২ ভোট।

সাধারণ সম্পাদক পদে সৈকত জামির ১৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ফারুক মিয়া পেয়েছেন ৪৬ ভোট।

এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন শের আলী, জহিরুল ইসলাম সেলিম, কৃষ্ণ সিংহ, নূর মোহাম্মদ, রতন মিয়া ও স্বপন চন্দ্র পাল।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রার্থী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের প্রাপ্ত ফলাফল সকল প্রার্থী ও ভোটাররা সাদরে গ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর