সুনামগঞ্জে তাহিরপুরের যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে প্রশাসনের করা অভিযানে বালু ও ড্রেজার খেকো সিন্ডিকেট চক্রে হামলার ঘটনা ঘটেছে। আজ ২৫ জুলাই শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারুখ আলম শান্তনুর নেতৃত্বে পুলিশের একটি দল যাদুকাটা নদীর জামালের চড়ে অবৈধভাবে বালু উত্তলনে ব্যবহৃত কয়েকটি ড্রেজার মেশিন ও একজনকে আটক করে।
পরে আটককৃত সহ ড্রেজার মেশিন নিয়ে যাওয়ার সময় খাসতাল গ্রামের যুবলীগ নেতা ডেভিল ড্রেজার মাসুক সর্দার ও তার ম্যানেজার একই গ্রামের আবুল হোসেন, ডালারপাড় গ্রামের ড্রেজার জামালসহ ২৫/৩০ জনের একটি বালু খেকো সিন্ডিকেট চক্র অভিযানে থাকা উপজেলা সহকারী কমিশনার ভূমি শারুখ আলম শান্তনুসহ নৌ পুলিশ সদস্যদের উপর অনবরত পাথর ছুড়তে থাকে।
এ সময় অভিযানে থাকা কয়েকজন পুলিশ সদস্য আহত হলে পরিস্থিতি বেগতিক দেখে অভিযানে থাকা সদস্যরা একটি ড্রেজার মেশিন নিয়ে ছলে আসে।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই প্রশাসনের নিষেধাজ্ঞ অমান্য করে দীর্ঘদিন ধরেই খাসতাল গ্রামের ডেভিল যুবলীগ নেতা ড্রেজার মাসুক সর্দার ও তার ম্যানেজার আবুল মিয়া, ড্রেজার জামালের নেতৃত্বে ৮ থেকে ১০ টি রেজার মেশিন দিয়ে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে করে আসে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারুখ আলম শান্তনুর আহত হওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, নৌ পালিশ একটা ড্রেজার আটক করার পর কিছু লোক আমাদের উপর আক্রমন করার চেষ্টা করছিল। এর আগেই আমারা ছলে আসছি। এ বিষয়ে নৌ পুলিশ বাদি হয়ে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।