শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
বিগত এক মাসে ঝিনাইগাতীতে ৫ শতাধিক ফলজ গাছ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’ ঝিনাইগাতীতে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিআরডিবি ময়মনসিংহ সদরের চেয়ারম্যান হওয়ায় জসিম উদ্দিন জনিকে তানভীর শাহরিয়ার নাবিলের ফুলেল শুভেচ্ছা পাশেই থাকো ছায়া হয়ে তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু। শেরপুরের কৃষি উন্নয়নে কাজ করছেন কৃষিবিদ আশিকুর হাসান আকাশ নানা আয়োজনে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান চাকরি সরকারি হোক বা বেসরকারি: সঞ্চয়ী মনোভাব না থাকলে আপনার ভবিষ্যৎ অন্ধকারে…

নানা আয়োজনে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নানা আয়োজনে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিজানুর রহমান, ঝিনাইগাতী, (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের ‘তুলশীমালা’ হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি তৃতীয় বর্ষে পদার্পণ করে।
প্রেসক্লাব নালিতাবাড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠনের উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীর। সংগঠনের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইন।
সহসভাপতি নাঈম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাংবাদিক হাফেজ মাওলানা মাহদী হাসান।
আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সাধারণ সম্পাদক ও জিটিভির শেরপুর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হক, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সদস্য আমিনুল ইসলাম এবং মানবকল্যাণ সংস্থা ‘ইনসাফ’-এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নালিতাবাড়ীতে আস্থার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, রক্তদান, ঈদ উপহার ও শীতবস্ত্র বিতরণ, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও অসহায়, সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে আরও বৃহত্তর পরিসরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা সভা শেষে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে সংগঠনের তৃতীয় বর্ষে পদার্পণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে মোহনা টিভির নকলা উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, শিক্ষক ও সাংবাদিক হাসান মিয়া, সমাজসেবক শফিকুল ইসলাম হেলাল, সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, দপ্তর ও প্রচার সম্পাদক সাইম বাদশা, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, সদস্য জামান মিয়া, খন্দকার জান্নাতুল ইসলাম সোহাগ, শাফায়েত সালেহীন সিজানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর