সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার, ৭ আগস্ট বিকাল সাড়ে ৪ ঘটিকায় তাহিরপুর থানাধীন টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার এলাকায় গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়।
নিহত পর্যটকের নাম আলী আহমদ খান (৭২)। তিনি আহমেদ আলী খানের পুত্র। তাঁর স্থায়ী ঠিকানা— গুনেরগাতি, ডাকঘর খুকসা বাড়ি, থানা সিরাজগঞ্জ সদর, জেলা সিরাজগঞ্জ। বর্তমান ঠিকানা— জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি, সাভার, বাসা নম্বর ব্লক/বি-১।
হাউজবোটের নাম করে উচিতপুর ঘাট, মদন, নেত্রকোনা থেকে ৩২ জন পর্যটক নিয়ে গতকাল রাত ১০:০০ ঘটিকার সময় রওনা করেন।
খাইরুল হাসান (৪২), পিতা মোঃ শাহজাহান আলী, গ্রাম কেতুপাড়া, থানা সাতিয়া, জেলা পাবনা; তিনি আলী আহমদ খানের (৭২) বড় মেয়ের জামাই।
পরে তাঁকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আহমদ খানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক আহম্মাদ।