শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিগত এক মাসে ঝিনাইগাতীতে ৫ শতাধিক ফলজ গাছ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’ ঝিনাইগাতীতে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিআরডিবি ময়মনসিংহ সদরের চেয়ারম্যান হওয়ায় জসিম উদ্দিন জনিকে তানভীর শাহরিয়ার নাবিলের ফুলেল শুভেচ্ছা পাশেই থাকো ছায়া হয়ে তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু। শেরপুরের কৃষি উন্নয়নে কাজ করছেন কৃষিবিদ আশিকুর হাসান আকাশ নানা আয়োজনে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান চাকরি সরকারি হোক বা বেসরকারি: সঞ্চয়ী মনোভাব না থাকলে আপনার ভবিষ্যৎ অন্ধকারে…

বিগত এক মাসে ঝিনাইগাতীতে ৫ শতাধিক ফলজ গাছ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বিগত এক মাসে ঝিনাইগাতীতে ৫ শতাধিক ফলজ গাছ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’-এর উদ্যোগে গত এক মাসে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, ঈদগাহ, কবরস্থান ও সরকারি প্রতিষ্ঠানে ৫ শতাধিক ফলজ গাছ রোপণ করা হয়েছে।
সংগঠনটির উদ্যোগে রোপণ করা গাছের মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, জলপাই, আমড়া ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় যেসব স্থানে গাছ রোপণ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো— ইন্টারন্যাশনাল মাদ্রাসাতু হুজাইফা (রা) শালচূড়া, নলকুড়া ইউনিয়ন পরিষদ ভবন, বড় রাংটিয়া জামে মসজিদ, খলিলুল আম্বিয়া মুহিউস সুন্নাহ নূরানী ও হাফিজিয়া মাদরাসা, সন্ধ্যাকুড়া সীরাজুম মুনিরা ইসলামিয়া মাদরাসা ও মসজিদ, গারোকোনা টিলাপাড়া জামে মসজিদ, ছোট রাংটিয়া পাতার মোড় জামে মসজিদ, গারোকোনা বাজার জামে মসজিদ, শালধা মসজিদ ও মাদরাসা, বালিয়াগাঁও মসজিদ ও মাদরাসা, জড়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জড়াকুড়া ইসলামিয়া দাখিল মাদরাসা, পাইকুড়া এ.আর.পি. উচ্চ বিদ্যালয়, কান্দুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দুলী আলহাজ্ব সুলতান আহমদ দারুল উলুম মাদরাসা, ডেফলাই আল আক্বসা জামে মসজিদ, হলদিগ্রাম ঢাকাইয়া পাড়া মসজিদ, হলদিগ্রাম জোড়ার পার মসজিদ, হলদিগ্রাম টিলাপাড়া মসজিদ, নয়াগাঁও ঈদগাহ মাঠ ও কবরস্থান এবং বালিয়াচন্ডি কবরস্থানসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থানে ৫ শতাধিক ফলজ গাছ রোপণ করা হয়েছে। এ কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে এবং প্রতিবছর আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।
এ মহতী উদ্যোগ বাস্তবায়নে আর্থিকভাবে সহযোগিতা করেছেন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’ ও ‘আসঝি ব্লাডলিংক’ পরিবারের সদস্যবৃন্দ। এছাড়া কর্মসূচি সফল করতে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরাও নিরলসভাবে কাজ করেছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত সেনাসদস্য হারুনুর রশীদ বলেন, “পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম প্রতিবছরই চলমান থাকবে, ইনশাআল্লাহ। সমাজের সর্বস্তরের মানুষকে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”
সংগঠনের নেতৃবৃন্দ সকল সহযোগী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিবেশ সংরক্ষণে প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর