বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। মাদেকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির উল্টো দিকে হাটছে চৌকিদার শাহীন। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত বিশ্বম্ভরপুরে প্রকাশ্য নিলামে ৩ বাজার: ৮৫ প্রতিযোগীর লড়াইয়ে ডাক উঠল ৫৯ লাখ ২২ হাজার টাকা চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী চারঘাটে বিশ্ব যুব দিবসে শত শত যুবকের ম্যারাথন প্রায় ৬ হাজার পরীক্ষার পর ব্যার্থতাকে জয় করে পুলিশ ক্যাডার এসএম জুনাইদ কবির সুপ্ত শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পুলিশ হেফাজতে এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ শ্রীবরদীতে সড়কের দুই পাশে ১০০ বৃক্ষ রোপণ

শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পুলিশ হেফাজতে

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পুলিশ হেফাজতে

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় অবস্থিত তার বাসভবন থেকে তাদের হেফাজতে নেয় শেরপুর সদর থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখা যায়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে তারা ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে ওই নারীর নাম ‘ওজিলা’ বলে জানা গেছে।

তিনি বলেন, পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে গভীর রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের থানায় নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধের অভিযোগ বা মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর