রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ

মোহাম্মদ জানে আলম, ছাতক প্রতিনিধি / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রুহি সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের আব্দুল কাদিরের ছোট মেয়ে। পেশায় আব্দুল কাদির একজন চা বিক্রেতা। নদীতে নৌকা নিয়ে চা বিক্রি করেই চলে তাঁর সংসার।

সংসারের অভাব-অনটনের মধ্যেও মেয়ের পড়াশোনার স্বপ্নকে থামতে দেননি আব্দুল কাদির। নৌকায় ঘুরে ঘুরে চা বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে গেছেন। বাবার সেই ত্যাগ ও পরিশ্রমকে সাফল্যে রূপ দিয়েছেন মেধাবী রুহি।

উচ্চশিক্ষার জন্য রুহির ৭৫ লাখ টাকার স্কলারশিপ অর্জন শুধু পরিবারের নয়, ছাতকের গণেশপুরসহ পুরো সুনামগঞ্জের জন্যই গর্বের বিষয় হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর