মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. সদর উদ্দীন দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ইতিহাস। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
সদর উদ্দীন বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়। বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে গণতান্ত্রিক চর্চার নতুন দ্বার উন্মোচিত হয়।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানাই। তাঁর দৃঢ় নেতৃত্ব ও গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম বিএনপির নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকেছেন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সদর উদ্দীন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য। জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গোদাগাড়ী উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহ্বানও জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষাংশে মো. সদর উদ্দীন বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও এগিয়ে নিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী উপজেলাসহ দেশের সর্বস্তরের গণতন্ত্রকামী মানুষ, দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।