মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যনগরে সাংবাদিকসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা,তাহিরপুর-৩৯ জামালগঞ্জ-৫ মধ্যনগর-৪ অনার্স ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস, শ্রীবরদীর আনিছুর রহমানের মেয়ের কৃতিত্ব নকলার বালিগঞ্জ বাজারে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনার্স ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস অর্জন, শ্রীবরদীর আনিসুর রহমানের মেয়ের সাফল্য বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন যুক্তরাজ্যে বাড়ির সামনে অন্য কেউ গাড়ি পার্ক করলে করণীয় কী? আইন কী বলছে? সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে বিএনপি নেতা সদর উদ্দীনের শুভেচ্ছা গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

মধ্যনগরে সাংবাদিকসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা,তাহিরপুর-৩৯ জামালগঞ্জ-৫ মধ্যনগর-৪

বিশেষ প্রতিনিধি / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলের অভিযোগে সাংবাদিক শওকত হাসান সৈকতসহ ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযুক্ত সাংবাদিক শওকত হাসান সৈকত দৈনিক কালবেলা ও আর টিভি অনলাইন তাহিরপুর প্রতিনিধি। তিনি দাবি করেছেন, মিছিলের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং ঘটনার সময় তিনি ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না।
সোমবার (৩১ আগস্ট) মধ্যনগর থানায় মামলাটি করেন উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাজাহান মিয়া। তিনি উপজেলার কার্তিকপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
মামলায় তাহিরপুর উপজেলার ৩৯ জন, জামালগঞ্জ উপজেলার ৫ জন এবং মধ্যনগর উপজেলার ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
তাহিরপুরের ৩৯ আসামি হলেন: সাংবাদিক শওকত হাসান সৈকত, এখলাছুর রহমান তারা মিয়া, আজিজুল হক, এমরান হোসেন বিপক, রাজন মিয়া, রাজন চন্দ্র, রোমান মিয়া, সাজিদ মিয়া, সুজন মিয়া, জুয়েল আখঞ্জী, সুজিত, শাহিন মিয়া, ইমন মিয়া, জিয়া উদ্দিন, মহিবুর রহমান, নজির হোসেন, আল আমিন, মুশাহিদ হোসেন রানু, হাসান মিয়া, জাবের আহমদ, শামীম আহমদ, সেলিম ভূঁইয়া, নজরুল ইসলাম, শাকিল আহমদ লিজান, জুনায়েদ মিয়া, কাদের পাশা, আলী হোসেন, শাহজাহান চৌধুরী, জাহাঙ্গীর মিয়া, ইকবাল হোসেন, সোহাগ মিয়া, রাসেল, ফারুক মিয়া, কবির মিয়া, সাজ্জাত, শাখাওয়াত হোসেন শিপন, আঙ্গুর মিয়া, এমরুল হাসান ও মিয়া হোসেন।
জামালগঞ্জের ৫ আসামি: লিমন মিয়া, লিক্সন মিয়া, জাহেদ মিয়া, আব্দুল আমিন ও জিলানী।
মধ্যনগরের ৪ আসামি: জোটন রায় জনি, রাসেল আহমেদ, কবির মিয়া ও সজিব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙালভিটা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।
এদিকে মামলায় সাংবাদিক শওকত হাসান সৈকতের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিকদের দাবি, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা না থাকলে তাকে মামলায় আসামি করা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করার দাবি জানিয়েছেন।
সাংবাদিক শওকত হাসান সৈকত বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি ঘটনাস্থলেও ছিলাম না। অন্য থানার একটি ঘটনায় আমাকে আসামি করা হয়েছে। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলে আমি মনে করি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি উদঘাটনের দাবি জানাই।”
অন্যদিকে, সৌদি আরবে ওমরাহ পালনরত ব্যবসায়ী কাদের পাশাকে ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও মামলায় ২৬ নম্বর আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কাদের পাশা বলেন, “নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে মামলায় জড়ানো কোনোভাবেই কাম্য নয়। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতির দাবি জানাই।”
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন শাহিন বলেন, “স্থানীয় বিএনপি নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখব। সাংবাদিক শওকত হাসানের সম্পৃক্ততা না থাকলে তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে তাকে মামলা থেকে বাদ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর