শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে পর্যটকদের জন্য মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন অতিরিক্ত সচিবের নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতি নিতে হবে: অন্ধকার ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলা, স্বামী-সন্তান হারিয়ে নিঃসঙ্গ জীবন:চিকিৎসা ও বিদ্যুৎহীনতায় মানবেতর দিন কাটছে বৃদ্ধার স্ত্রী প্রবাসে যাওয়ার পর সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু। আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব বিএ অনার্স ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন। গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ শনিবার সিংগাবরুনা ইউনিয়নে উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার অঙ্গীকার চেয়ারম্যানপ্রার্থী মাসুদ রানার

সিংগাবরুনা ইউনিয়নে উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার অঙ্গীকার চেয়ারম্যানপ্রার্থী মাসুদ রানার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সিংগাবরুনা ইউনিয়নে উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার অঙ্গীকার চেয়ারম্যানপ্রার্থী মাসুদ রানার

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদী উপজেলার ১নং সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুদ রানা জনগণের সেবা, এলাকার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
চেয়ারম্যানপ্রার্থী মাসুদ রানা বলেন, “জনগণের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে দল-মত ও ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের প্রতিটি মানুষের ন্যায্য সেবা নিশ্চিত করার চেষ্টা করব।” এ সময় তিনি এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা সহজ করতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তার ঘোষিত পরিকল্পনার মধ্যে রয়েছে—এলাকার ভাঙা রাস্তা সংস্কার, প্রয়োজনীয় নতুন রাস্তা নির্মাণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি নিরাপদ পানি, ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
শিক্ষাক্ষেত্রে স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহায়তায় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মাসুদ রানা। একই সঙ্গে যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করার কথা জানান।
কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সরকারি সহায়তা ও প্রয়োজনীয় সেবা সহজে পান, সে বিষয়েও সহযোগিতা করার অঙ্গীকার করেন তিনি। এছাড়া বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, দরিদ্র ও অসহায় মানুষের সরকারি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার কথা তুলে ধরেন।
মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তার। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এলাকার জলাবদ্ধতা নিরসনে নালা-নর্দমা পরিষ্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখা এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করবেন বলেও জানান চেয়ারম্যানপ্রার্থী মাসুদ রানা।
মাসুদ রানা বলেন, “আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতাই হবে আমার কাজের শক্তি। আমি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
মো. মাসুদ রানা ১নং সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১নং সিংগাবরুনা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর