বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী প্রায় ২ শতাধিক এবং মেম্বার হবে কমপক্ষে হাজারোধিক? দল থেকে কঠোরতার হুঁশিয়ারি সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার শাপলা চত্বরে ১৮ হাজার ও নাফ নদীর স্লুইস গেট এলাকায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১; পালিয়েছে ২ জন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। শেরপুরে সওজের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ কয়েকটি পরিবারের চলাচলের পথ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড। ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নতুন কমিটির দায়িত্ব হস্ততর চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ৩ জন আহত, আটক ১ চট্টগ্রাম শহরের খুলশীর নিজের বাসা থেকে অধ্যাপিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ, হত্যা নাকি আত্মহত্যা সন্দেহাতীত চট্টগ্রামের মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড’র আওয়ামী দলীয় কাউন্সিলর জহির উদ্দিন গ্রেপ্তার চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ,সিন্ডিকেটের সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার। ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে বিজিবি ও এস আর বি এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন 

নিউজ রুমঃ / ১৩৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি : রাজধানীর মিরপুরে বাংলা টেলিভিশনের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের আস্তানা আগামী ১৫ দিনের মধ্যে নিশ্চিহ্ন করার আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। একই সঙ্গে আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর গোলচক্কর এলাকায় সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন। সমাবেশে সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।

সমাবেশে আহমেদ আবু জাফর বলেন, “সাংবাদিক প্রান্ত পারভেজের ওপর সংঘটিত গুলিবর্ষণের ঘটনা সারাদেশের সাংবাদিকদের ভাবিয়ে তুলেছে। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় আমাদের মানববন্ধন ও সমাবেশ করে বিচার দাবি করতে হচ্ছে। এ পেশায় প্রতিনিয়ত সাংবাদিক হত্যা, নির্যাতন ও গুলিবর্ষণের মতো স্পর্শকাতর ঘটনা যুক্ত হচ্ছে। অথচ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে রাষ্ট্রযন্ত্রের কোনো মাথাব্যথা নেই।”

তিনি আরও বলেন, “সরকার আসে, আবার চলে যায়—জোয়ার-ভাটার মতো। কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ দেখা যায় না। মিরপুরের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনা গোটা দেশের সাংবাদিকদের উদ্বিগ্ন করেছে। অথচ সরকারের যেন কিছুই যায় আসে না। দেশের সরকারগুলো যেন রোবটের মতো আচরণ করছে। ১৯৭১ সালের পরবর্তী কোনো সরকারই সাংবাদিকদের কল্যাণে কার্যকর আইন প্রণয়ন করেনি বলে আমরা মনে করি। আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় বক্তব্য রাখেন,

আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “সাংবাদিক জাতির বিবেক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ একটি স্বাধীন দেশে আজও সাংবাদিকরা নিরাপদ নন। প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সাংবাদিকরা জনগণের অধিকার, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্যের প্রয়োজন। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ জানানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার থাকা জরুরি।”

মিরপুর প্রেস ক্লাবের সভাপতি আমিরুজ্জামান আমির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা মীর আলাউদ্দিন বলেন, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন।

মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মিরপুর রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি আনিসুল হক ক্লিপটন বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশন বাধাগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

মিরপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মারুফ হায়দার বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন মোশাররফ হোসেন মনা, ভুঁইয়া কামরুল ইসলাম সোহাগ, মর্তুজা পাপ্পু ও এস এম আর শহীদসহ অন্যান্য সাংবাদিক নেতারা। বক্তারা সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও তথ্যপ্রবাহের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সমাবেশটি উপস্থাপনা করেন মিরপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ