বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জেলার শ্রেষ্ঠ এএসআই মিরান হোসেন মোল্লা। বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। ‘LET’S CLEAN, STAY SAFE & CHANGE JHENAIGATI’ স্লোগানে ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক মানুষের হৃদয়ে অমলিন ইসমাইল হোসেন চেয়ারম্যান, আজ ১৬তম মৃত্যুবার্ষিকী শাহ পরীর দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে যুব নেতৃত্বে মানববন্ধন বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা, পরে পাঁচ গ্রামের সংঘর্ষ। দেওয়ানগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড।

‘LET’S CLEAN, STAY SAFE & CHANGE JHENAIGATI’ স্লোগানে ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

‘LET’S CLEAN, STAY SAFE & CHANGE JHENAIGATI’ স্লোগানে ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিউটি অব ঝিনাইগাতী’।

“LET’S CLEAN, STAY SAFE & CHANGE JHENAIGATI”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে এডিস মশার বংশবিস্তার রোধে পানি জমে থাকা স্থান, পরিত্যক্ত পাত্র ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব শাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অব ঝিনাইগাতী-এর অ্যাডমিন প্যানেলের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আশপাশ, রাস্তা, নালা-নর্দমা ও পরিত্যক্ত স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তারা আরও বলেন, পরিচ্ছন্ন ঝিনাইগাতী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ ও তরুণ স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক দায়বদ্ধতা থেকে ‘বিউটি অব ঝিনাইগাতী’র এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন উপস্থিত সবাই।

স্থানীয়রা জানান, ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর