শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম সাংবাদিক সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনে জনতার উপস্থিতি শনিবার সুরঝংকার একাডেমি খুলনার সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মানসিক স্বাস্থ্য সচেতনতায় টেকনাফে দুই শতাধিক যুবকের অংশগ্রহণ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে জেলার শ্রেষ্ঠ এএসআই মিরান হোসেন মোল্লা। বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। ‘LET’S CLEAN, STAY SAFE & CHANGE JHENAIGATI’ স্লোগানে ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক মানুষের হৃদয়ে অমলিন ইসমাইল হোসেন চেয়ারম্যান, আজ ১৬তম মৃত্যুবার্ষিকী শাহ পরীর দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে যুব নেতৃত্বে মানববন্ধন

মানসিক স্বাস্থ্য সচেতনতায় টেকনাফে দুই শতাধিক যুবকের অংশগ্রহণ

দৈনিক সোনালী সময় / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ:

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে যুব নেতৃত্বাধীন মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় হ্নীলা ইউনিয়ন পরিষদের হলরুমে আলী আকবরপাড়া মেঘনা ইয়ুথ পিস ক্যাফের উদ্যোগে এ আয়োজন করা হয়।

“Youth-Led Initiative: Youth Mental Health Awareness for a Peaceful Community” শীর্ষক এ আয়োজনে হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক ইয়ুথ পিস বিল্ডার অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য রাহামা আক্তার, SHED-এর প্রতিনিধি আসিফ তাইজুল, স্থানীয় এনজিও উদয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল, SHEY-এর প্রতিনিধি ইমরানসহ অন্যরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পিস বিল্ডার মোহাম্মদ সোহেল ও পিস চ্যাম্পিয়ন সাগরিকা আক্তার।

আয়োজনে যুবদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে যুবদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় মানসিক স্বাস্থ্যের যত্ন, পারস্পরিক সহযোগিতা এবং সংকট মোকাবিলায় যুবদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

একই সঙ্গে হ্নীলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রায় ৫২ জন পিস বিল্ডার ইউনিয়নের যেকোনো স্থানে দুর্যোগসহ বিভিন্ন বিপদ-আপদে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।
আয়োজনে অংশগ্রহণকারী ইয়ুথদের জন্য নাস্তারও ব্যবস্থা করা হয়।

SHED ও ActionAid-এর উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত “Youth-Led Peacebuilding and Social Cohesion Initiatives in Bangladesh & Myanmar” প্রকল্পের আওতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর