শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফ–সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর দাবিতে দুই সংগঠনের ব্যানারে কর্মসূচি জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার। বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী সচেতনতায় ‘স্বপ্নময়ী কড়িয়া অর্গানাইজেশন’, গ্রামে গ্রামে ব্যানার-ফেস্টুন বকশীগঞ্জে বাস চাপায় ব‌উ-শ্বাশুড়ির মৃত্যু।। মামলাবাজি, অন্যের জমি দখল ও প্রতারণার অভিযোগ জসীমউদ্দীনের বিরুদ্ধে, এলাকাজুড়ে আতঙ্ক সিএনজিতে ইয়াবা পাচার, টেকনাফের যুবক আটক উখিয়ায় রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম সাংবাদিক সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনে জনতার উপস্থিতি শনিবার সুরঝংকার একাডেমি খুলনার সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মানসিক স্বাস্থ্য সচেতনতায় টেকনাফে দুই শতাধিক যুবকের অংশগ্রহণ

বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী সচেতনতায় ‘স্বপ্নময়ী কড়িয়া অর্গানাইজেশন’, গ্রামে গ্রামে ব্যানার-ফেস্টুন

মোঃ রুবেল রানা / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও):

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কড়িয়া গ্রামে সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নময়ী কড়িয়া অর্গানাইজেশন’। সংগঠনটির পক্ষ থেকে গ্রামের বিভিন্ন স্থানে মাদকবিরোধী ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

ব্যানার-ফেস্টুনে লেখা রয়েছে— ‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলুন।’ এর মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও তরুণ প্রজন্মের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সংগঠনটির এ উদ্যোগের মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

সংগঠনসংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘স্বপ্নময়ী কড়িয়া অর্গানাইজেশন’ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার যুবকদের আর্থিক সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় যুবকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এ সংগঠনটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করছে।

মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সংগঠনটির উদ্যোগে ইতিপূর্বে গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদ উপলক্ষে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মতো মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

স্থানীয়দের মতে, যুবসমাজের সম্মিলিত উদ্যোগে এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড গ্রামাঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। বিশেষ করে মাদকের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ প্রশংসনীয়।

মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না; এর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও। তাই মাদক নির্মূলে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত ভূমিকা জরুরি।

‘স্বপ্নময়ী কড়িয়া অর্গানাইজেশন’-এর আহ্বান— মাদককে না বলতে হবে, মাদকবিরোধী সচেতনতা প্রতিটি পরিবারে ছড়িয়ে দিতে হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংগঠনটির এ উদ্যোগের মূল লক্ষ্য—একটি সুস্থ, সুন্দর, মানবিক ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।

স্লোগান: মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন; মাদকমুক্ত সমাজ গড়তে সবাই এগিয়ে আসুন।§ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর