মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সড়ক মুক্ত করতে গিয়ে বিপাকে  সেনাবাহিনী ​তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মেসবাহ উদ্দিন আহমেদ। বাঁশখালীতে পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। স্বাধীনতা সংগ্রামের অন‍্যতম সংগঠক সিরাজুল আলম খানের জন্মদিন পালন করেছে জাতির দাদা সিরাজুল আলম খান অনুসারী পরিষদ বাংলাদেশ। “প্রেমটা” ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাঁশখালীর গাট্টি ফকির শাহ্সূফী নেজামত আলী শাহ (রহ.)-এর ৩৩তম ওরশ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

মোল্লাহাটে প্রবাসীর স্ত্রীর ঘরে ও দোকানে পরিকল্পিত হামলা ও লুটপাটএর অভিযোগ : ৩ মহিলা সহ আহত ৪

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের মোল্লাহাটে ফেসবুকে অশালীন মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের পরিকল্পিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী রুবেল শেখ (৩১)গুরুতর ও তিন নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার মেঝেরা গাওলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মুদিদোকানি রুবেল শেখকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত নারীরা হলেন, সুরতী বেগম (৬০), মেরী বেগম (৪০) ও নার্গিস খানম (৩৭)।

ভিকটিম পরিবারের সদস্যরা জানান, “আমাদের এক ছেলের আইডি থেকে নাকি গালাগালি করা হয়েছে—এমন অভিযোগ তুলে বিকেলে প্রতিবেশী এরশাদ সরদারের নেতৃত্বে ৮–১০ জন পুরুষ–মহিলা মিলে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়িতে ঢুকে তিনজন নারীকে বেধড়ক মারধর করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।”

পরিবারের দাবি, লুটপাটের পর হামলাকারীরা বাড়ির পাশের মুদিদোকানে গিয়ে ব্যবসায়ী রুবেল শেখকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় একাধিক আঘাত করে। এতে তার খুলি ফেটে যায়। এ সময় দোকানে থাকা প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায় তারা।

দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগের বিষয়ে জানতে হামলাকারীদের বাড়িতে গেলে তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ওই বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, বিষয়টি তার জানা নাই, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর