মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
​রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। রুমায় বিএসসি-বি নতুন কমিটি গঠিত । সভাপতি লালজারলম বম সাধারণ সম্পাদক- লাললিয়ানসম বম। ঢাকার আশুলিয়ায় শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত!! ধর্মীয় ভাবগাম্ভীর্যে মরহুম আব্দুল আলী ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার রংপুর রেজিস্ট্রি অফিসে সেলিনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ :

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নীলফামারী জেলা নকল নবিস সমিতির অন্তর্ভুক্ত দক্ষ, সৎ ও জনবান্ধব নকল নবিস মোঃ আনারুল ও মোঃ এমদাদুল হককে জড়িয়ে সম্প্রতি কয়েকটি পত্রিকা ও অনলাইন পোর্টালে যে বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকাশিত সংবাদে উল্লিখিত অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও একতরফা। সংশ্লিষ্ট দুই নকল নবিস দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন এবং সাধারণ জনগণের সেবা প্রদান করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই না করেই সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতি ও নৈতিকতার পরিপন্থী।
উল্লেখ্য, মোঃ আনারুল ও মোঃ এমদাদুল হক কখনোই তাদের পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। একটি কুচক্রী মহল ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা মনে করি।
আমরা সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি—ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের পূর্বে যথাযথ তদন্ত ও উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করবেন। একই সঙ্গে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের জন্য সংশোধনী/প্রতিবাদ প্রকাশের জোর দাবি জানাচ্ছি।

প্রতিবাদকারী-
মোঃ আনারুল ইসলাম ও এমদাদুল হক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর