মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সড়ক মুক্ত করতে গিয়ে বিপাকে  সেনাবাহিনী ​তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মেসবাহ উদ্দিন আহমেদ। বাঁশখালীতে পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। স্বাধীনতা সংগ্রামের অন‍্যতম সংগঠক সিরাজুল আলম খানের জন্মদিন পালন করেছে জাতির দাদা সিরাজুল আলম খান অনুসারী পরিষদ বাংলাদেশ। “প্রেমটা” ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাঁশখালীর গাট্টি ফকির শাহ্সূফী নেজামত আলী শাহ (রহ.)-এর ৩৩তম ওরশ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৫

নাটোর জেলা প্রতিনিধি. / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

নাটোর জেলা প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে ২ দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৫ শ্রমিক। মৃত শ্রমিক আফসার ও হায়দারের বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীনগর মোল্লাপাড়া গ্রামে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শবেরের মোড় নামক স্থানে ইজিবাইক, অটোভ্যান ও ট্রলির সংঘর্ষে আফসার আলী ও হায়দার আলী নামে দুই দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও ৫ জন শ্রমিককে উদ্ধার করে নাটোর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল শ্রমিক দিনমজুরের কাজের জন্য অটোভ্যান যোগে সকালবেলা কাজে যাচ্ছিল। পথের মধ্যে নাজিরপুর হালসা মেইন রোডে শবেরের মোড়ে পৌছালে সামনে থেকে আসা ইজিবাইকের সাথে অটোভ্যান ও ট্রলির সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন এবং রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।

এঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর