বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন  অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত রাজশাহী বাঘা প্রাণবন্ত আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও শোভাযাত্রা কারমাইকেল কলেজে রম্য বিতর্ক: পহেলা বৈশাখের রঙে মাতল তারুণ্য শেরপুরে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মাহবুব-উল -আলম! লন্ডন থেকে বাংলা নিউজ মিডিয়ার প্রকাশক সোহেল সরকারের নববর্ষের শুভেচ্ছা নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল। বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন ! ঝিনাইগাতীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত ! যাদুকাটায় পাড় ধসে মৃত্যু: অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি।

“বগুড়ায় হানিট্যাপ কিশোর গ্যাং সক্রিয় চক্র।

প্রতিবেদকের নাম / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ আব্দুল হামিদ শরীফ, স্টাফ রিপোর্টার:

বগুড়ার কামারগাড়ি এলাকার সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন সংলগ্ন এলাকা—বিশেষ করে কামারগাড়ি, জহুরুল নগর এবং কলেজ ক্যাম্পাসের আশপাশে—একটি কিশোর গ্যাং চক্র সক্রিয় রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয়রা জানাচ্ছেন, মোঃ মাসুদ, পিতা আব্দুল গণি, গ্রাম চাঁন্দাইর ফাঁফর গং-এর সদস্যরা কৌশলে কিছু তরুণীকে ব্যবহার করে শিক্ষিত ছাত্র, চাকরিজীবী ও সাধারণ ভদ্র মানুষদের টার্গেট করছে।

অভিযোগ অনুযায়ী, তারা বিভিন্ন প্রলোভন ও কৌশলের মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ আদায়সহ নানা ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত। অনেকেই একে ‘হানি ট্র্যাপ’ প্রতারণা হিসেবে উল্লেখ করছেন।

এলাকাবাসীর অভিযোগ, এই চক্রের সদস্যরা প্রতিনিয়ত সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে এবং কৌশলে জিম্মি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে সামাজিক নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়ছে বলে তারা মনে করছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতায় আসে—সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কাম্য।

বিশেষভাবে বগুড়া জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানা পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদারেরও আহ্বান জানানো হয়েছে।

সমাজকে নিরাপদ রাখতে হলে আমাদের সকলকে একসঙ্গে সচেতন হতে হবে। সন্দেহজনক পরিস্থিতিতে সতর্ক থাকা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসুন—আমরা সচেতন থাকি, অন্যকেও সচেতন করি।
নিজে নিরাপদ থাকি, সমাজকে নিরাপদ রাখি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর