সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। রুমায় বিএসসি-বি নতুন কমিটি গঠিত । সভাপতি লালজারলম বম সাধারণ সম্পাদক- লাললিয়ানসম বম। ঢাকার আশুলিয়ায় শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত!! ধর্মীয় ভাবগাম্ভীর্যে মরহুম আব্দুল আলী ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার রংপুর রেজিস্ট্রি অফিসে সেলিনা খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ : বাঁশখালীর বাঁশখালাতে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বি এম আবুল হাসনাত, রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)সংবাদদাতা:
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছে। মুড়াপাড়া বাজার কমিটির উদ্যোগে ৫ জানুয়ারি সোমবার বিকালে মুড়াপাড়া বাজার চালপট্টিতে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান। সভায় বক্তব্য রাখেন বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: কামাল হোসেন, সাধারণ সম্পাদক উবায়দুর রহমান রকি, ব্যবসায়ী মজিবুর রহমান, বাবুল হোসেন, মোশারফ হোসেন, দিগেন বিশ্বাস, লক্ষী নারায়ণ সাহা, শফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা কনক, ডা.সালাউদ্দিন, আমির হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এখন থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, নৈরাজ্যকারীদের প্রতিহত করতে মুড়াপাড়া বাজারের প্রত্যেক দোকানে বাঁশি ও লাঠি রাখা হবে। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর