মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সড়ক মুক্ত করতে গিয়ে বিপাকে  সেনাবাহিনী ​তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মেসবাহ উদ্দিন আহমেদ। বাঁশখালীতে পূর্ব গুনাগরীতে আলহাজ্ব সাহেব মিঞা চৌধুরী জামে মসজিদ ও খাদেজা বেগম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত। স্বাধীনতা সংগ্রামের অন‍্যতম সংগঠক সিরাজুল আলম খানের জন্মদিন পালন করেছে জাতির দাদা সিরাজুল আলম খান অনুসারী পরিষদ বাংলাদেশ। “প্রেমটা” ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাঁশখালীর গাট্টি ফকির শাহ্সূফী নেজামত আলী শাহ (রহ.)-এর ৩৩তম ওরশ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম করে রূপগঞ্জের তারাবো পৌর বিএনপি

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

প্রয়াত দেশনেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় তারাবো পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার (৯ তারিখ) সকাল ১০ টা থেকে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার শত শত সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, নাক-কান-গলা, চর্ম ও যৌন, চক্ষু এবং অর্থোপেডিক বিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। চিকিৎসা শেষে ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
এই মানবিক উদ্যোগের পৃষ্ঠপোষকতায় ছিল তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল। ক্যাম্পে চিকিৎসাসেবা দিতে সংশ্লিষ্ট হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এবং উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মোফাজ্জল হোসেন স্বপন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি সহ রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এ সময় দিপু ভূইয়া বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। মানুষের মৌলিক অধিকার হিসেবে চিকিৎসাসেবা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।

এসময় তারাবো পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে সাধারণ মানুষের অনেক উপকার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর