শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; প্রবন্ধ: কঠোর পরিশ্রম,সুদীর্ঘ সংগ্রামের ফসল আজকের স্বাধীনতা; ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন

আগামী নির্বাচনে শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি: শিবিরের সেক্রেটারি জেনারেল।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মো:আব্দুস সবুর,(স্টার্ফ রিপোর্টার):

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অনেক জায়গায় সবদলের প্রার্থীদের জন্য শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

১৪ জানুয়ারী(বুধবার) দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সিটি ফুড রেস্টুরেন্টে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, এখনো কিছু দল নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। তবে জুলাইয়ের পরে নতুন বাংলাদেশে এ ধরণের কার্যক্রম আর কেউ বাস্তবায়ন করতে পারবে না, তরুণরা তা হতে দিবেনা।

তিনি আরও বলেন,ডাকসু, রাকসু, চাকসুসহ ৫টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রায়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। বিগত সময়ে যেহেতু এই প্রভাব ছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা যেদিকে যাচ্ছে,পুরো জাতি সেদিকেই যাবে। যারা ছাত্রদের জন্য কাজ করেছে, তারা আগামীতে জাতির জন্য কাজ করবে।

সম্প্রতি প্রকাশিত জরিপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জরিপে জামায়াত ৩৩ শতাংশ, বিএনপি ৩৪ শতাংশ ও এনসিপি ৭ শতাংশ সমর্থন পেয়েছেন। যেহেতু দেশে দুই ধারায় রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে। জামায়াত-বিএনপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন তিনি। জরিপে জামায়াত এগিয়ে আছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গণভোট নিয়ে ছাত্রশিবির দেশের বিভিন্ন স্থানে প্রচারণার কার্যক্রম অব্যাহত রেখেছে। জামায়াত ক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা, সাগর-রুনি হত্যার বিচারসহ বিভিন্ন বিষয় কাজ করার কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের নিরপেক্ষা ভুমিকা পালনের অনুরোধ জানান ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের পাঠাগার সম্পাদক সোহেল রানা, সহকারী দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আনিস আহমেদ, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী প্রমুখ।

উল্লেখ্য যে, সিবগাতুল্লাহ সিবগা ঠাকুরগাঁও ২ আসনের জমায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের সন্তান বর্তমানে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন করছেন।সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ার পর প্রথমবার এলাকায় এসে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর