বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
প্রফেসর ড. এম এ মুহিত স্যার প্রতিমন্ত্রী হওয়ায় জিয়া সাইবার র্ফোসের সভাপতি এম এ মান্নান মিন্টুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি; পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার। খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায় কে ২০২৬সালের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা; শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-৩ অনুষ্ঠিত!  রাজশাহীতে স্ত্রীসহ সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

রূপগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ
দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গণভোট উপলক্ষে বিশেষ প্রচারণামূলক ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা দারিদ্র বিবেচনা অফিসার রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি আনিসুর রহমান, মোস্তাক আহমেদ মোল্লা, আব্দুল বাতেন মিয়া, হাফেজ মাওলানা ওমর ফারুকসহ গোলাকান্দাইল ইউনিয়নের সকল মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

সভায় উপস্থিত সাধারণ ভোটারদের নির্বাচন প্রক্রিয়া এবং গণভোট সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এসময় উপস্থিত বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ যাতে কোনো বিভ্রান্তি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্যই তৃণমূল পর্যায়ে এই প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর