মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। বদলগাছীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়। হয়রানিমুক্ত সেবায় আস্থার প্রতীক বিআরটিএ নীলফামারী সার্কেল বাঁশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক, পুলিশের সফল অভিযান। ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত। সালমা নজিরকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় হাওরাঞ্চলের জনগন। বাঁশখালীতে এলপিজির অতিরিক্ত দাম আদায়: মোবাইল কোর্টে ডিলারকে জরিমানা। নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷  -পুলিশ সুপার  রংপুরের বিশিষ্ট সমাজসেবক ও কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি শাহজাহান বাবু’র দাফন সম্পন্ন

বাগমারায় মামলার বাদীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

বাগমারায় হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা করায় বাদী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৯ অক্টোবর ) বিকেলে বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন মামলার বাদী শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মৃত সদের আলীর ছেলে ছেনামুল হক। এ সময় ছেনামুল হকের স্ত্রী শাবানা বেগম, মা জাহানার বেগম, মেয়ে রেশমী খাতুন, ছোট ভাই এনামুল হক ও মাহাবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন ছেনামুল হক লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বারুইপাড়া গ্রামের লোকজনদের নিয়ে একটি ভ্রমন সমিতি রয়েছে। ওই সমিতির মাত্র দশ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে সমিতির পরিচালক ভুট্রু, মিলন ও উজ্জল হোসেনের নেতৃত্বে ১০-১১ জন ব্যক্তি তার বাড়িতে এবং তার ছোট ভাই এনামুল হক, আতাউর রহমান ও মাহাবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির দরজা-জানালা এবং ঘরের মধ্যে থাকা টিভি, ফ্রিজ ও আলমারিসহ আসবাবপত্র ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এতে তাদের প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় পরের দিন ওই সমিতির পরিচালক ভুট্রু, মিলন, উজ্জল ও টিপু সুলতানসহ ১১ জনের বিরুদ্ধে তিনি বাদী হয়ে থানায় একটি মামলা করেন। কিন্তু মামলা করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। আসামীদের অব্যাহত হুমকির কারনে বাদী ও তার পরিবারের সদস্যরা গ্রামে ফিরতে পারছেন না। এই পরিস্থিতিতে আসামীদের দ্রæত গ্রেফতারে জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। এ বিষয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর