সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। বদলগাছীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়। হয়রানিমুক্ত সেবায় আস্থার প্রতীক বিআরটিএ নীলফামারী সার্কেল বাঁশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক, পুলিশের সফল অভিযান। ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত। সালমা নজিরকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় হাওরাঞ্চলের জনগন। বাঁশখালীতে এলপিজির অতিরিক্ত দাম আদায়: মোবাইল কোর্টে ডিলারকে জরিমানা। নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷  -পুলিশ সুপার  রংপুরের বিশিষ্ট সমাজসেবক ও কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি শাহজাহান বাবু’র দাফন সম্পন্ন

রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮জানুয়ারি রবিবার কুমিল্লা জেলার কোটবাড়ি শালবন বিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি, ময়নামতি যাদুঘরসহ আশপাশের দর্শনীয় স্থান পরিদর্শন শেষে তারা কাশবন রিসোর্টে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করে। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘবের আইডিয়াল হাইস্কুলের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ।
সভায় বক্তব্য রাখেন বাঘবের আইডিয়াল হাইস্কুলের প্রধান উপদেষ্টা, হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, বাঘবের আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভুঁইয়া, পরিচালক এম এ কালাম, আমির হোসেন, সেলিম রানা, ইসলাম মিয়া, কাওছার হামিদ, পূর্বাচল প্রি-ক্যাডেটের সভাপিত আব্দুল্লাহ আল মামুন, চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক গোলাম রসূল, হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মিজানুর রহমান, মোঃ সৈকত হোসেন, লিখন মিয়া, বাঘবের আইডিয়াল হাইস্কুলের শিক্ষক সোহাগ মোল্লা, সুমন আহম্মেদ, হৃদয় হাসান মুন্না, তানভীর রহমান, শোয়াইব মিয়া, নাসরিন সুলতানা, সাবিকুন্নাহার মুন্নি, আফরিন সুলতানা, সুস্মিতা রাণী প্রমুখ।
পরে কুমিল্লা শিল্পকলা একাডেমির শিল্পী ও বিদ্যালয় দুইটির শিক্ষার্থীদের সমন্বয়ে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর