বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কাগমারী সম্মেলনে স্বাধীনতার পক্ষে প্রকাশ্য বীজ বুনেছিলেন মওলানা ভাসানী: জেএসএফ বাংলাদেশ আসন্ন গণভোট সফল করতে বাঁশখালীতে মা ও অভিভাবক সমাবেশ জাতীয় শিক্ষা সপ্তাহে দেশসেরা পঞ্চগড়ের ইলা: ৫ম বারের মতো জিতল স্বর্ণপদক জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশের নির্বাচন: সভাপতি ফারুক, সম্পাদক রুবেল বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই বাঁশখালীতে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী নিহত এক, আহত একাধিক ইনকিলাব মঞ্চের হাদির পরিবারকে কোটি টাকার ফ্লাট দিল সরকার, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপন,‘মিট অ্যান্ড গ্রিট’ ও সম্মাননা প্রদান ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নাটোরে এক রাতে ৩টি পাওয়ার টিলারে ইঞ্জিন ও ১টি সেচ মোটর চু’রি!

চারঘাটে রাতের আঁধারে আম গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ / ৮২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাট উপজেলায় রাতের আঁধারে সাতটি আম্রপালি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাগান মালিক সুলতান মাহমুদ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চককৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, অনেক স্বপ্ন নিয়ে আম্রপালি জাতের বাগান করেছিলেন সুলতান মাহমুদ। চককৃষ্ণপুর মৌজার ৫৮২ নং দাগের জমিতে ৭২টি আমগাছ রয়েছে। ২৯ অক্টোবর রাত আনুমানিক আড়াইটার দিকে ৭টি গাছ কেটে ফেলা হয়েছে। সকালে জমি পরিদর্শনে গিয়ে তিনি গাছগুলো কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।

সুলতান মাহমুদ জানান, স্থানীয় হওয়ায় সকলের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। কারও সঙ্গে কোন পূর্বশত্রুতা বা খারাপ সম্পর্ক না থাকাই কাউকে সন্দেহ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি অভিযোগ করে বলেন স্থানীয় কারো সহায়তা ছাড়া একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলা কারও পক্ষে সম্ভব নয়।
এর আগেও একই জমির কলা ও মেহগনি গাছ কেটে ফেলা হয়েছিল। বার বার একই ঘটনা ঘটায় তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর