শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; প্রবন্ধ: কঠোর পরিশ্রম,সুদীর্ঘ সংগ্রামের ফসল আজকের স্বাধীনতা; ঈদ উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন

বিএনপির প্রার্থিতা ফিরে পেলেন ফাহিম চৌধুরী

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী)’র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বোর্ড। রবিবার সন্ধ্যায় এই রায় প্রদান করা হয়।

দীর্ঘ আইনি লড়াই শেষে বিএনপি’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধতার

খবরে নকলা- নালিতাবাড়ীর বিএনপির নেতা-কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহিম চৌধুরীর নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। রবিবার সন্ধ্যায় এই রায়টি প্রদান করা হয়।

৩ জানুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল করা হয়।  ৯ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিলে ১২ জানুয়ারি শুনানি শেষে তার প্রার্থিতা স্থগিত করা হয়। পরে ১৬ জানুয়ারি পুনরায় শুনানি শেষে আপিলের রায় দেয়ার কথা থাকলেও, সময় স্বল্পতায় ১৮ জানুয়ারি রবিবার রাতে নির্বাচন কমিশনের আপিল বোর্ডের রায়ে তার প্রার্থিতাকে বৈধ হিসেবে গ্রহণ করা হয়। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনি বাধা রইল না।

বার্তা প্রেরক: মিজানুর রহমান , শেরপুর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর