সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। বদলগাছীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়। হয়রানিমুক্ত সেবায় আস্থার প্রতীক বিআরটিএ নীলফামারী সার্কেল বাঁশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক, পুলিশের সফল অভিযান। ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত। সালমা নজিরকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় হাওরাঞ্চলের জনগন। বাঁশখালীতে এলপিজির অতিরিক্ত দাম আদায়: মোবাইল কোর্টে ডিলারকে জরিমানা। নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷  -পুলিশ সুপার  রংপুরের বিশিষ্ট সমাজসেবক ও কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি শাহজাহান বাবু’র দাফন সম্পন্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বাদ মাগরিব বগুড়া শহরের আলিমুল কুরআন সিরাজউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া শেষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনিরা জাহান খান।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মার্জান আহাদ।
তিনি বলেন,“মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—দেশ যখনই সংকটময় পরিস্থিতিতে পড়েছে, তখনই তিনি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁর আদর্শ ও নৈতিকতা অনুসরণ করলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।”

এসময় আরও বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মানিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিউর রহমান ওয়াসি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন আবুল কালাম, চৈতী, ফারজানা খাতুন, এনামুল শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

খতমে কোরআন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো, জিয়া পরিবার এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর