বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ডালার পাড়ে বালু খেকোদের দৌরাত্ম্য, প্রশাসনের নীরবতা মাতৃভাষা দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, প্রফেসর ড. এম এ মুহিত স্যার প্রতিমন্ত্রী হওয়ায় জিয়া সাইবার র্ফোসের সভাপতি এম এ মান্নান মিন্টুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি; পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার। খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায় কে ২০২৬সালের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা;

শ্রীমঙ্গলে ঝলক কান্তি চক্রবর্তীর শুভ জন্মদিন পালিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

শ্রীমঙ্গলে ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী–এর আজ শুভ জন্মদিন উপলক্ষে নানা শ্রেণি–পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় শিক্ষা পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে অবদান রেখে আসা ঝলক কান্তি চক্রবর্তী একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। অধ্যক্ষ হিসেবে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক–শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

 

এদিকে শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি হিসেবে তিনি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বয়স ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে চলমান অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন আন্দোলন–সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ তাঁর দৃঢ়তা ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সহকর্মীরা।

শিক্ষার্থীদের অনেকেই বলেন, যাঁরা তাঁকে শিক্ষক (ওস্তাদ) হিসেবে পেয়েছেন, তাঁরা জীবনে সত্যিই ভাগ্যবান। জন্মদিনে শুভানুধ্যায়ীরা শিক্ষা ও সমাজ গঠনে তাঁর অবদান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর