বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
ডালার পাড়ে বালু খেকোদের দৌরাত্ম্য, প্রশাসনের নীরবতা মাতৃভাষা দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, প্রফেসর ড. এম এ মুহিত স্যার প্রতিমন্ত্রী হওয়ায় জিয়া সাইবার র্ফোসের সভাপতি এম এ মান্নান মিন্টুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি; পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার। খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায় কে ২০২৬সালের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা;

“হয়তো হঠাৎ চলে যাব”

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

–সেলিনা সাথী

হয়তো হঠাৎ চলে যাব
আসবো না আর ফিরে
স্বপ্নে আঁকা অনুভূতির
সাজানো সেই নীড়ে।

সবার অগোচরে সেদিন
হয়ে যাব লাশ,
আমার মধ্যে আমিটারও
থাকবেনা আর বাস।

চোখের পাতায় জমে থাকা
অবলা যত রাত,
নিঃশব্দে ঝরে যাবে
ভাঙা সময়ের পাত।

যত কথা হয়নি বলা
কণ্ঠে বাঁধা ছিল,
নাবলা সেই কথা গুলো
হাওয়ায় মিলিয়ে দিল।

শুকনো পাতার মতো একদিন
হয়তো যাব ঝরে,
আমার স্মৃতি দাগ কাটবে
মনের অগোচরে।

চেনা মুখের ভিড়ের মাঝেও
ঝাঁপসা হয়ে যাব,
তবুও জানি কারো কাছে
দোয়া অনেক পাবো।

হাসির পেছনে লুকিয়ে রাখা
অগণিত ছায়া
রাত্রি জানে, দিন জানে না
কোথায় আছে মায়া।

স্বপ্নগুলো ভাঙতে ভাঙতে
ঘুমটাই হলো দোষ,
ভরসা নামের মানুষগুলো
ছিল সবাই নির্দোষ।

দিতে দিতে শুন্যে যেদিন
মিলিয়ে যাব আমি
সেই আমিটা হতেও পারি
সেদিন ভীষণ দামি।
—————————–
২৭ জানুয়ারি ২০২৬
সময় সকাল ১০:৩০
কবিতা কুটির-নীলফামারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর