বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারী সদরবাসীকে যুবদল নেতা শামীম শাহ্ আলম (তমু)-এর ঈদ শুভেচ্ছা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল ওয়াহেদ সরকার “আজ আমার জন্মদিন” ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন র‍্যাবের নতুন ডিজি কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র আহসান হাবীব পলাশকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন বৃটেনের কাডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মো:শাহজালাল, সাধারণ সম্পাদক কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ঝিনাইগাতী, শেরপুর। মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’ ও কুলুরচর যুব সমাজের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ারের যোগদান

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

​রংপুরের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নবাগত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।

​সকালে কলেজ প্রাঙ্গণে নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন রংপুর জেলার পুলিশ সুপার ও প্রতিষ্ঠানটির সভাপতি জনাব মোঃ মারুফাত হুসাইন। এ সময় এক সংক্ষিপ্ত পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ড. কে. এম. জালাল উদ্দীন আকবর, কলেজের উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় নবাগত অধ্যক্ষের মেধা ও অভিজ্ঞতার ওপর আস্থা প্রকাশ করে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

​প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ার এই দায়িত্ব গ্রহণের আগে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, তিনি রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১৯৮১-৮২ শিক্ষাবর্ষের একজন কৃতী ছাত্র ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বহু শিক্ষার্থীর আদর্শ এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে সুপরিচিত।
​দায়িত্ব গ্রহণ শেষে নবাগত অধ্যক্ষ প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার গুণগত মান ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর