সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা করেন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল আনোয়ারের যোগদান মহাদেবপুরে জামায়াতে ইসলামীর সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু দুলাল মার্কেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গলের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ–৫ আসনে ভোটের লড়াই তুঙ্গে: মাঠ জরিপে ধানের শীষ এগিয়ে, দাঁড়ি পাল্লার অবস্থান নড়বড়ে ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক শেরপুরে গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ

রূপগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা করেন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বি এম আবুল হাসনাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়নে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু নির্বাচনী প্রচারণা ও জনসভা করেন। ১ফেব্রুয়ারী রবিবার দুপুরে মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও মাঠে ৪ নং ওয়ার্ডে এই প্রচারণা ও জনসভা করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী সকলের নয়নের মনি মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

মুড়াপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত প্রচারণা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মজিদ ভূইয়া, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, আব্দুল মান্নান পারভেজ, নারায়ণগঞ্জ জজ কোর্টের পিপি আবুল কালাম আজাদ জাকির, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক রকি, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আবুল আজাদ, ২নং সাংগঠনিক সম্পাদক পলাশ ফারুক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আমজাদ হোসেন ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আলামিন খন্দকার, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন দেলোয়ার সহ মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রচারণা সভায় নারায়ণগঞ্জ১ (রূপগঞ্জ) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা হবে। আদর্শ একটি বাংলাদেশ বিনির্মানে বিএনপিকে অবশ্যই জয়যুক্ত করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন সকলকে একহয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর