বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
ডালার পাড়ে বালু খেকোদের দৌরাত্ম্য, প্রশাসনের নীরবতা মাতৃভাষা দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, প্রফেসর ড. এম এ মুহিত স্যার প্রতিমন্ত্রী হওয়ায় জিয়া সাইবার র্ফোসের সভাপতি এম এ মান্নান মিন্টুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি; পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না চট্টগ্রাম লিংক রোডে র‍্যাবের অভিযানে একরাম সুলতান গ্রেফতার। খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায় কে ২০২৬সালের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা;

বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হবে : আবু সাঈদ চাঁদ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হবে। স্বল্প সুদে ঋণ দেয়া হবে, তা দিয়ে আপনারা কুটির শিল্প, আমের জুস ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন

সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

আবু সাঈদ চাঁদ ভোটারদের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে সেসব স্বাস্থ্যকর্মীরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা প্রদান করবে এবং বিভিন্ন এলাকায় জরুরী অ্যাম্বুলেন্স থাকবে।

তিনি আরও বলেন, আপনাদের ফ্যামেলি কার্ড সবাইকে দেওয়া হবে। প্রতিমাসে ফ্যামেলি কার্ডের টাকা দেওয়া হবে। সেই টাকা দিয়ে হাঁস, মুরগী, গরু, ছাগল কিনে পালন করতে পারবেন। সেখান থেকে আপনারা স্বনির্ভর হতে পারবেন। ইনশাআল্লাহ।

উন্নয়নের এই ধারা বজায় রাখতে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন।

গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর