বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন গোদাগাড়ীতে ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধনসহ ৫ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধ মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তরুণ সংঘ।  দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল বদলগাছী জামায়াতী ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি তাহিরপুরে ধানের শীষ প্রার্থী কামরুলের পথসভায় জনতার ঢল, রূপ নিলো জনসভায়। রংপুরে শিল্পকারখানা পরিদর্শনে অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী, এলডিসি উত্তরণ নিয়ে মতবিনিময়

তাহিরপুরে ধানের শীষ প্রার্থী কামরুলের পথসভায় জনতার ঢল, রূপ নিলো জনসভায়।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

শফিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুলের নির্বাচনী প্রচারণার পথসভা জনসমুদ্রে রূপ নেয়। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের লেদারবন্দ আনন্দবাজার এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জহুর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য হাজী মো. সবুজ আলম।

উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, বিএনপি নেতা রায়হান উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুব জমিয়তের সভাপতি মুফতী আশরাফুল আলম হাবিবী,বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক নাসির মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মানোয়ার হোসেন, শ্রমিকদলের বড়দল দক্ষিণ ইউনিয়ন সভাপতি আব্দুল গনি, বিএনপি নেতা হান্নান মুন্সি,রাজু আহমেদ,জয়নাল আবদিন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাইজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, বিএনপি নেতা ডা. আলী আক্কাছ, এবং ২নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাইকুল ইসলামসহ আরও অনেকে।

বক্তব্যের এক পর্যায়ে ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন,
“আমি অন্যদের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি, আমি জনগণের কামরুল। আল্লাহ যদি আমাকে বিজয়ী করেন, তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা—এই চার উপজেলার মানুষের পরামর্শ নিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন,
“১২ ফেব্রুয়ারি নির্ধারিত দিনে মা-বোনদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় মানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিজয়।”

মিছিল আর স্লোগানে মুখর সভাস্থল
পথসভাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সভাস্থলে এসে জড়ো হয়। বিএনপি নেতা ডা. আলী আক্কাছের নেতৃত্বে বিন্নারবন্দ গ্রাম থেকে একটি মিছিল “লাগার লাগা, ধান লাগা” স্লোগান দিতে দিতে সভায় যোগ দেয়। পুরো এলাকা স্লোগান, করতালি ও নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর